• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৬ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৯:১৯ রাত

নালিতাবাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ব্যবসায়ীর ওপর হামলা, গাড়ি ভাংচুর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও গাজীপুরস্থ শিল্পোদ্যোক্তা হাজী মো. ফরহাদ হোসেনের ওপর অতর্কিতে হামলা, মারধর এবং তার ব্যবহৃত প্রাইভেটকার ভাংচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা আড়াইটার দিকে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার ফরহাদের ছোট ভাই স্বপন মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মরিচপুরান ইউনিয়নের দুস্থ ও অসহায়দের মাঝে সরকারীভাবে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরীর পরামর্শক্রমে একটি কমিটি গঠন করা হয়। মঙ্গলবার ওই কমিটির মিটিং থাকায় এমপি’র প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান প্রার্থী হাজী ফরহাদ হোসেন বেলা আড়াইটার দিকে পরিষদ কার্যলয়ে ঢুকেন।

এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা উপজেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও অপর চেয়ারম্যান প্রার্থী মাসুদ হোসেন তালুকদারের নেতৃত্বে একদল নেতাকর্মী অতর্কিতে হাজী ফরহাদ হোসেনের ওপর হামলা চালায়। এতে হাজী ফরহাদ হোসেন ও তার সঙ্গী বিএনপি কর্মী ফুল মাহমুদ আহত হন। একই সময়ে হামলাকারী হাজী ফরহাদ হোসেনের ব্যবহৃত ব্যক্তিগত প্রাইভেটকার ভাঙচুর করে তারা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় হাজী ফরহাদকে চেয়ারম্যানের কার্যালয়ে ঢুকিয়ে নিরাপত্তা দেওয়া হয়।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় হাজি ফরহাদের ছোট ভাই স্বপন মিয়া বাদী হয়ে মাসুদ তালুকদার, যুবদল কর্মী রুকজনুজ্জামান ও রাসেলসহ ১২জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

হামলাকারীদের অভিযোগ, হাজী ফরহাদ হোসেন একসময় আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ৫ আগস্টের পর তিনি বিএনপি হয়ে গেছেন। মাসুদ তালুকদার জানান, ফরহাদ কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এখানে তার সমর্থকদের নিয়ে মিটিং করতে এলে স্থানীয় জনগণ তার উপর ক্ষিপ্ত হয়।

অন্যদিকে, হাজী ফরহাদ হোসেন জানান, কয়েকদিন আগে আমার বন্ধু কাননের ছেলে টিসিবি’র ডিলারশীপ প্রাপ্ত হয়। এ নিয়ে মাসুদ তালুকদারের জেদ ছিল আমার ওপর। তারা এ নিয়ে চাঁদাও দাবী করেছিল। এ ছাড়াও আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং ভিজিএফ বিতরণে এমপি’র প্রতিনিধি হওয়ায় জেদের বশবর্তী হয়। সবমিলিয়ে তারা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ওপর অতর্কিতে হামলা করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান লিখিত অভিযোগ প্রাপ্তী ও হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]