• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২০ মে, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০২:৪২ দুপুর

মাদ্রাসা মুহতামিমের বিরুদ্ধে মামলা ও সুনাম ক্ষুণ্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পঞ্চগড়ের বোদা উপজেলায় কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসার মুহতামিম মোঃ আরাফাত সরকারের বিরুদ্ধে হজের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে বোদা পৌর এলাকার খোলাফায়ে রাশেদিন মাহমুদ নগর ১২ বিঘা মাদ্রাসার অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরাফাত সরকার ছাড়াও ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, স্থানীয় সাধারণ জনগণ ও ইত্তেহাদুল উলামার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার মুহতামিম মোঃ আরাফাত সরকার বলেন, তিনি একাধিকবার হজ পালন করেছেন এবং হজ ও ওমরাহ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ। বাদী মোঃ হাসিবুল ইসলাম একসময় ওমরাহ পালনের উদ্দেশ্যে তার কাছে পরামর্শ নিতে আসেন। পরে তারা সফিকস ওভারসিজ এজেন্সির মাধ্যমে ওমরাহ পালনে আগ্রহ প্রকাশ করলে এজেন্সির প্রতিনিধি জলিলের মাধ্যমে টাকা পাঠানোর কথা জানানো হয়।

তিনি আরও জানান, হাসিবুল ইসলাম তার কাছে ১ লাখ ৬০ হাজার টাকা জমা দেন। পরে সেই টাকা সফিকস ওভারসিজ এজেন্সির ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয় এবং ওমরাহ পালনের প্রয়োজনীয় কার্যক্রমও সম্পন্ন করা হয়। তবে পরবর্তীতে জানা যায়, তারা ওমরাহর পরিবর্তে হজের জন্য টাকা জমা দিয়েছেন। পরে টাকা উত্তোলন করতে না পেরে এজেন্সি, জলিল এবং তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়।

আরাফাত সরকার দাবি করেন, বিষয়টি জানার পর তিনি এজেন্সির সঙ্গে যোগাযোগ করে বাদীকে ১ লাখ টাকা ফেরত দেন এবং বাকি ৬০ হাজার টাকা আদালতের মাধ্যমে পরিশোধ করা হয়। এরপরও বাদীপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সংবাদ সম্মেলন করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মাদ্রাসার সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা বন্ধের দাবি জানান তিনি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]