• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৫:১৪ বিকাল

গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। "One Student One Tree" স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রয়োজন বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করা। তোমরাও সবসময় গাছ রোপণ ও পরিচর্যায় সচেষ্ট থাকবে।"

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন, সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, প্রভাষক নজরুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক মাহবুব আলম আকন্দ, প্রভাষক মাহবুব হাসান, প্রভাষক শাহজাহান সিরাজ ও শরীর চর্চা শিক্ষক নাদিরা জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]