• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৬ মিনিট পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৫:১৯ বিকাল

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় কর্মরতদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এবং শরীয়তপুরে আক্রান্ত ডা. নাসিরসহ সারা দেশে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থকর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভসভায় সভাপতিত্ব করেন ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান। ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মীর শাদ সৈকতের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোঃ একরাম আহসান জুয়েল, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম, নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. খালিদ আসাদ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল হক, সহযোগী অধ্যাপক ডা. আতাউর রহমান, ইন্টার্ন চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ডা. ইউসুফ, জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৮তম বিসিএস কর্মকর্তা ডা. নাসির উদ্দিনের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]