• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৯:১০ রাত

খুঁটি উপড়ে গুরুতর আহত শিক্ষার্থী তন্ময়কে দেখতে গেলেন মহানগর জামায়াত আমির

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কালীগঞ্জে মহাসড়কে বিদ্যুতের খুঁটি উপড়ে চলন্ত অটোরিকশার ওপর পড়ে গুরুতর আহত মেধাবী ছাত্র মো. দিদারুল আলম তন্ময়কে দেখতে গিয়েছেন গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. খায়রুল হাসান। সম্প্রতি তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া এলাকায় তন্ময়ের নিজ বাড়িতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

আহত মো. দিদারুল আলম তন্ময় উত্তর খৈকড়া এলাকার সাবেক সেনাসদস্য জয়নাল আবেদীনের জ্যেষ্ঠ পুত্র। তিনি তিন ভাইয়ের মধ্যে সবার বড়। মেধাবী এই শিক্ষার্থী কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে রাজধানী ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষে অধ্যয়নরত।

গত ৫ মে উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। চলন্ত অবস্থায় একটি বিদ্যুতের খুঁটি অটোরিকশার ওপর উপড়ে পড়লে তন্ময় মাথায় ও মুখে গুরুতর আঘাত পান। দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তন্ময়ের শারীরিক অবস্থা দেখে এবং পরিবারের সাথে আলাপকালে গভীর উদ্বেগ প্রকাশ করেন মহানগর আমির মো. খায়রুল হাসান। এসময় তিনি এক বিবৃতিতে বলেন, “তন্ময়ের মতো একজন মেধাবী ছাত্রের জীবন আজ অনিশ্চয়তার মুখে, যা অত্যন্ত হৃদয়বিদারক। রাস্তার পাশে জরাজীর্ণ বা ত্রুটিপূর্ণ বিদ্যুতের খুঁটি স্থাপন কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি। একইসাথে আমরা দোয়া করি, আল্লাহ যেন তন্ময়কে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং সে যেন পুনরায় তার প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে যেতে পারে।”

বিছানায় শুয়ে কাতর কণ্ঠে তন্ময় জানান, পড়াশোনা নিয়ে তার অনেক স্বপ্ন। সুস্থ হয়ে তিনি দ্রুত তার প্রিয় কলেজ ও পড়ার টেবিলে ফিরতে চান। তিনি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ৫ মে দুপুরে ঝড়ের সময় শিমুলিয়া এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়লে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয় এবং তন্ময়সহ আরও দুইজন গুরুতর আহত হন। তন্ময়ের পরিবার জানায়, তার মাথার আঘাত অত্যন্ত গুরুতর এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন যেন অবহেলার কারণে থমকে না যায়, সে জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। পরিদর্শনের সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]