• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির।

এর আগে শুক্রবার রাতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকেও একটি মামলা করা হয়। এর পরদিন পাল্টা মামলা করেন ছাত্রদল নেতা এনামুল কবির। তবে এনসিপির বিরুদ্ধে দায়ের করা মামলার বাকি ২১ আসামির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে যান। এ সময় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে জড়ো হয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয় এবং বাদীকে হত্যার হুমকিও দেওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এনামুল কবির নামে একজন বাদী হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের বাইরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। ঘটনার পর দুপুর থেকে রাত পর্যন্ত থানায় অবস্থান করেন এনসিপি নেতাকর্মীরা।

পরে রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদলের আট নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরপর রাত ১০টার দিকে পুলিশের পাহারায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]