গাজীপুরের টঙ্গীতে মাদরাসার চুমু ও থাপ্পড়কাণ্ডে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, আইনের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল। অভিযুক্ত মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর শাস্তি হওয়া উচিত।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাশরীফের দেওয়া বক্তব্য ছড়িয়ে পড়ার পর গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনদের সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্ট করতে নতুন করে ভিডিও বার্তা দেন তিনি।
ভিডিও বার্তায় নিজের আগের বক্তব্যের কিছু কঠোর শব্দচয়ন নিয়ে দুঃখ প্রকাশ করেন তাশরীফ। তিনি বলেন, তাঁর বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি দেশ ও ইসলামের পক্ষে থাকা মানুষের সঙ্গে থাকার কথাও জানান তিনি।
এদিকে, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত মাদরাসাশিক্ষকের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর