• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৬:৩০ বিকাল

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সচিবের স্বাক্ষর ছাড়াই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমে সংঘটিত দুর্নীতি ও অনিয়ম তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনার জন্য স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়েও বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী।

তার দাবি, একটি প্রকল্পের টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।

মীর শাহে আলম বলেন, দ্রুত পিরোজপুর পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]