• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৪ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৬:০৮ বিকাল

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩

ফাইল ফটো

কক্সবাজারের সীমান্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের জিরো পয়েন্টসংলগ্ন ৪২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুখালীপাড়া এলাকার বাসিন্দা অক্যমং তংচঙ্গ্য (৪০), চিক্যং তংচঙ্গ্য (৩৪) ও শৈফুচিং তংচঙ্গ্য (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে সীমান্তসংলগ্ন তুমব্রু নোম্যান্সল্যান্ড এলাকার একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এ সময় হঠাৎ স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অক্যমং তংচঙ্গ্য নিহত হন।

পরে তাকে উদ্ধার করতে গেলে আরও দুটি বিস্ফোরণ ঘটে। এতে সঙ্গে থাকা চিক্যং তংচঙ্গ্য ও শৈফুচিং তংচঙ্গ্য গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]