• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৬ মিনিট পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ১০:৫০ রাত

গার্মেন্টস শ্রমিক সিমার ধর্ষণকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক সিমার উপর সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গার্মেন্টস কারখানাগুলোতে নারী শ্রমিকদের ওপর যৌন হয়রানি ও সহিংসতা বন্ধের দাবিও জানান শ্রমিকরা।

সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টায় আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কারখানার শ্রমিক, নারী নেত্রী, শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মনসুর আলী, শ্রমিক নেতা মো. মাসুদ সুলতান এবং জায়িং স্টার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহাগ আহমেদ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বলেন, “গতকাল রাতে টঙ্গাবাড়ী এলাকায় এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। বর্বর এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের নিরাপত্তাহীনতা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। নারী শ্রমিকদের ওপর যৌন নির্যাতন, হয়রানি ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। একই সঙ্গে সিমার ওপর সংঘটিত নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

তারা আরও বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা মালিকপক্ষ ও প্রশাসনের দায়িত্ব। নারী শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]