কিশোরগঞ্জের কটিয়াদীতে একদিন আগেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এবারও ঈদুল আজহার জামাত আদায় ও কুরবানি দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের একটি মসজিদে সকাল ৯টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে পশু কুরবানি দেওয়া হয়। প্রতিবছর একদিন আগে রোজা ও একদিন আগেই কুরবানি দিয়ে থাকে চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবারের অনুসারীরা।
ঈদের জামাতে আশপাশের উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তিন শতাধিক মানুষ অংশ নেন। ঈদ জামাতের ইমামতি ও খুতবা পাঠ করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের মাওলানা মোরশেদুর রহমান।
জানা যায়, প্রায় আড়াই'শ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামের হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঙ্গীরী (রহ.) হানাফি মাজহাবের আলোকে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা অনুসরণ করে একদিন আগে রোজা ও ঈদ পালনের ফতোয়া প্রদান করেন। সেই ধারাবাহিকতায় তাঁর অনুসারীরা দেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবসহ আরব বিশ্বের চাঁদ দেখার ঘোষণাকে গুরুত্ব দিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। নামাজ শেষে ঈদের জামাত আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর