• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ ঘন্টা পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০৬:৫২ সকাল

জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী এম. সাইফুল ইসলাম শাহীনের ঈদুল আজহার শুভেচ্ছা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাশিমপুর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক এম. সাইফুল ইসলাম শাহীন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আসুন, আমরা ঈদের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেই এবং সকলের মাঝে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করি।

এম. সাইফুল ইসলাম শাহীন দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বর্তমানে কাশিমপুর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয় জনগণের কাছে তিনি ৬ নং ওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী হিসেবে সুপরিচিত। তাঁর রাজনৈতিক সততা, মানবিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তাকে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত করেছে।

পবিত্র এই ঈদে তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবার জীবনে বয়ে আসুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com