• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৫ মিনিট পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৯:১৫ রাত

অনিয়ম নয়, উন্নয়নেই গুরুত্ব দিতে হবে: প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা,সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি বলেছেন,“অনিয়ম নয়,উন্নয়নেই গুরুত্ব দিতে হবে। উন্নয়ন বরাদ্দের অর্থ যথাযথভাবে ও সময়মতো বাস্তবায়ন করা গেলে আগামী বছর আরও বেশি বরাদ্দ আনার সুযোগ সৃষ্টি হবে।”

শনিবার (৩০ মে/২৬) সকাল ১১টায় গৌরীপুর উপজেলা পাবলিক হল মিলনায়তনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি। বক্তব্যে প্রতিমন্ত্রী সাম্প্রতিক সময়ে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট বিভিন্ন অভিযোগ-অনুযোগের প্রসঙ্গ তুলে ধরে নেতাকর্মীদের ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানান।

তিনি বলেন, একটি জনকল্যাণমূলক কর্মসূচিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদ বা বিরোধ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। কোনো সমস্যা বা অসঙ্গতি থাকলে তা আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমাধান করতে হবে। তিনি আরও বলেন,“আমরা সবাই একই আদর্শের কর্মী। সরকার গঠনের পর থেকেই নানা ধরনের ষড়যন্ত্র চলছে। নিজেদের ভুলের কারণে যেন কোনো অপশক্তি সুযোগ নিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে।”

গৌরীপুরের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য সরকার থেকে ধারাবাহিকভাবে বরাদ্দ আনার চেষ্টা চলছে। এসব বরাদ্দ সঠিকভাবে ব্যবহার করা গেলে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন উন্নয়ন বরাদ্দ বিতরণ করা হবে জানিয়ে তিনি বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় বরাদ্দের অর্থ ফেরত যাওয়ার ঝুঁকি থাকবে। জুন মাসে যেসব বরাদ্দ আসবে, সেগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে আগামী বছর আরও বেশি বরাদ্দ আনার পথ সুগম হবে। বরাদ্দ এনে দেওয়ার দায়িত্ব আমাদের, আর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ সম্পন্ন করার দায়িত্ব আপনাদের।”

প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, কাজের মান নিশ্চিত করতে তিনি নিজেই মাঠপর্যায়ে পরিদর্শন করবেন। নিম্নমানের কাজ হলে কোনো বিল অনুমোদন করা হবে না বলেও সতর্ক করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে এম ইকবাল হোসেইন বলেন,“দেশের সংকটকালীন সময়ে জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন পথ দেখিয়েছিলেন। উন্নয়ন,উৎপাদনমুখী অর্থনীতি ও জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর আদর্শ ধারণ করেই দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক উন্নয়নের অন্যতম রূপকার। তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com