• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
মোহাম্মদ ফয়সাল
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ১২:৫৯ দুপুর

বাস চাপায় বাবা-ছেলের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দুর্ঘটনায় জড়িত বাসে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা মুহাম্মদ শাহজাহান (৪৮) ও তার ছেলে মুহাম্মদ আরিফ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান ও তার ছেলে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে আমতলী এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও স্বজনরা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে দুর্ঘটনায় জড়িত বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে বাসটির বড় একটি অংশ পুড়ে যায়। বিক্ষোভের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেন। পরে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক বলেন, মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com