• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
নাসিরউদ্দিন টিটু
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ১১:২০ রাত

আপনারা এলাকা কে শান্ত রাখবেন, উন্নয়ন যা দরকার সরকার সব করবে : আমান উল্লাহ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা দুই আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন 'আপনারা এলাকা কে শান্ত রাখবেন,উন্নয়ন যা দরকার এই সরকার নেতৃত্বে আমরা সব করব' সোমবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া আকসাইল খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে তিনি নিয়ে কথা বলেন।

তিনি বলেন,এলাকায় কোন মাদক থাকবে না, মাদকসেবী যদি বিএনপি'র কোন কর্মীও হয় তাকেও পুলিশে ধরিয়ে দিবেন।খালেদা জিয়াকে যারা জুলুম করে বাড়িছাড়া করেছিল আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। তাই কারো সাথে জুলুম অত্যাচার করবেন না।এলাকায় শান্তি শৃঙ্খলা অটুট থাকলে রাষ্ট্র শান্ত থাকবে।

ফাইনাল খেলায় মানিকনগর স্পোটিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে ভাওয়াল স্পোর্টিং ক্লাব জয় যুক্ত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন। বছরব্যাপী চলা আকসাইল স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলা উপভোগ করতে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হোসেন চাঁনমিয়া,আকসাইল স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আলম মিয়া সহ হাজারো দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com