• ঢাকা
  • ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪০ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৫:০৮ বিকাল

বালিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় পার্টনার কংগ্রেস।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, এনজিও প্রতিনিধি শাহজাহান সিদ্দিক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সোহেল মিয়া, কৃষক অসীম কুমার বসু, কৃষাণী আন্না খাতুন প্রমুখ।

পার্টনার কংগ্রেসে কৃষক, কৃষাণী, সাংবাদিক, রাজনৈতিক নেতা, এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ পার্টনার কংগ্রেসে কৃষক ও কৃষাণীসহ অংশগ্রহণকারীদের কৃষি, স্বাস্থ্য, পুষ্টিসহ বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]