• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৫ মিনিট পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৫:৩৬ বিকাল

খাগড়াছড়িতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হাসান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার বাবুপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট ও একটি মোবাইল উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তার পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত। পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেলে পারিবারিক বিরোধের জেরে তার স্ত্রী বাড়ি ছেড়ে আত্মীয়ের বাসায় চলে যান। পরদিন সকালে ফিরে এসে ঘরের ভেতরে হাসানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. ইকবাল বাহার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা তদন্তের স্বার্থে জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]