• ঢাকা
  • ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪০ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ১০:৪৩ রাত

রাজবাড়ীতে আপন ফুপার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীতে আপন ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২ মে) বিকেলে ভুক্তভোগীর মা জেসমিন আক্তার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম মাসুদ মন্ডল (৪০)। তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নওশের মন্ডলের ছেলে। বর্তমানে তিনি খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী গ্রামে আদিবাসী পল্লীতে ঘর জামাই হিসেবে বসবাস করে।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, গত বুধবার বিকেল তিনটার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা জেসমিন আক্তার বাড়ির আঙিনায় ঘাস কাটতে যান। এই সুযোগে অভিযুক্ত মাসুদ শিশুটিকে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে যায়।

পরে শিশুটি চিৎকার করলে তার মা বাড়িতে এসে ঘরের মধ্যে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তিনি ডাকচিৎকার করলে অভিযুক্ত দৌঁড়ে পালিয়ে যায়। অভিযুক্ত নিকট আত্মীয় হওয়ায় বিষয়টি গোপন রেখেছিলেন বলে জানান তারা।

ওই স্কুল ছাত্রীর মা বিচার চাইলেও তার বাবাসহ পরিবারের সবাই আত্বগোপনে রয়েছে, মেয়েটির বাসায় গিয়ে বাবা দাদা দাদী কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় এক ইউপি সদস্য পিছন থেকে কলকাঠি নাড়াচারা করছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক প্রতিবেশী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মাসুদ মন্ডল ঘটনার পর থেকেই পালাতক রয়েছে মাসুদের স্ত্রী বলেন এ কাজ করে আমার সম্মান নষ্ট করেছে। ধর্ষণ চেষ্টার কথা তিনি স্বীকার করেছে বলেও তিনি জানান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]