• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ ঘন্টা পূর্বে
রফিকুল ইসলাম
বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ১০:৪৫ রাত

জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে লামার কোয়ান্টাম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিশ্ব ক্রীড়াঙ্গনে লাল-সবুজের জার্সি গায়ে আবারো বাংলাদেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছে পাহাড়ের উদীয়মান সাত কৃতি জিমন্যাস্ট। সিঙ্গাপুরে অনুষ্ঠানরত মর্যাদাপূর্ণ ‘জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপস (এসজিপি)’-এর ২১তম আসরে দেশের প্রতিনিধিত্ব করছেন বান্দরবানের লামার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ জন উদীয়মান খেলোয়াড়।

​বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন সূত্রে জানা গেছে, ১ জুন থেকে ৮ জুন ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জন জিমন্যাস্টকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

​মনোনীত ৭ জিমন্যাস্ট হলেন,​উহাই মং মার্মা,​প্রেনথৈ ম্রো,​মংচিং প্রু ত্রিপুরা,​মেনটন টনি ম্রো,​উটিংওয়াং মার্মা,​রাজীব চাকমা,​ওয়ে ওয়ে সাই মার্মা।

​সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের বৈরি পরিবেশ থেকে উঠে আসা এই জিমন্যাস্টদের সঠিক গাইডলাইন, কঠোর শৃঙ্খলা এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে নিবিড় যত্নে গড়ে তুলেছে কোয়ান্টাম।

দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এবং কোচদের নিখুঁত নির্দেশনায় তারা আজ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের হয়ে লড়াই করার এই গৌরবময় যোগ্যতা অর্জন করেছেন। সম্প্রতি ফেডারেশনের এক আনুষ্ঠানিক পত্রে এই খেলোয়াড়দের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে কোয়ান্টাম কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

​এই ঐতিহাসিক অর্জন সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ জানান,​ আমাদের মূল লক্ষ্যই ছিল তৃণমূল পর্যায় থেকে এমন জিমন্যাস্ট তৈরি করা, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আজ যখন আমাদের ছেলে-মেয়েরা দেশের জার্সি গায়ে বিদেশের মাটিতে লড়াইয়ের জন্য মনোনীত হয়, তখন পুরো প্রতিষ্ঠানের কঠোর পরিশ্রম সার্থক মনে হয়। আমরা অত্যন্ত আশাবাদী, সিঙ্গাপুরের এই আসরে তারা দেশের জন্য বড় গৌরব বয়ে আনবে।

পাহাড়ের এই তরুণদের বিশ্বমঞ্চে এমন যাত্রা লামাবাসীসহ পুরো দেশের ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com