• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪২ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ১০:৩৫ রাত

মমেক হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে প্রিন্স, হাম প্রতিরোধে আহ্বান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। বুধবার দুপুরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুদের সার্বিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স আক্রান্ত শিশুদের তথ্য-উপাত্ত সংগ্রহে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের দায়িত্বপালনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। তিনি স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা ও মানবিক সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় তিনি ওয়ার্ডে ভর্তি শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সেবাদান কার্যক্রম নিয়েও খোঁজখবর নেন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, "হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকাদান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব। শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সমন্বিতভাবে কাজ করতে পারলেই এ পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ধন্যবাদ জানান এবং আক্রান্ত শিশুদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]