• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
রফিকুল ইসলাম
বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০২:১৭ দুপুর

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: লামা থানায় এজাহার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর প্রচারণা ও কটূক্তির অভিযোগে লামা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে লামা পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন বাদী হয়ে লামা থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে ৬ জনের নাম উল্লেখ সহ ৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

এজাহারে বিবাদীরা হলেন, লামা পৌরসভার রাজবাড়ি এলাকার সিরাজুল ইসলামের ছেলে কামরুল ইসলাম ফরহাদ, মধুঝিরির নুরুল ইসলামের ছেলে মোঃ জহিরুল ইসলাম, চেয়ারম্যান পাড়ার আব্দুল মোতালেবের ছেলে সাইদুল ইসলাম প্রকাশ সাঈদ খান, মোঃ ইমন (পিতা-অজ্ঞাত), নয়াপাড়ার মোঃ মনির এর ছেলে মোঃ হাবিব, মেরাখোলা মুসলিম পাড়ার নজরুল ইসলাম শান্ত (পিতা-অজ্ঞাত) সহ অজ্ঞাতনামা ৪০ জন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানিয়েছেন, শ্রমিকদলের নেতা মোঃ শাহাদাত হোসেন ফেসবুকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে একটি এজাহার দায়ের করেন। বিষয়টি আমরা খতিয়ে দেখি, অভিযুক্ত ব্যক্তির বাড়ি যদিও লামা পৌরসভার রাজবাড়ি এলাকায়, কিন্তু ভিডিও বার্তাটি চট্টগ্রাম থেকে দেয়া হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ০২/০৬/২০২৬ইং ভোর আনুমানিক ৬টায় ১নং বিবাদী তাহার ব্যবহৃত ফেসবুক আইডি “KI Forhad” হতে একটি ভিডিও বার্তা প্রচার করে। উক্ত ভিডিওতে সে বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নাম উল্লেখ করে ১নং বিবাদী অশালীন, কুরুচিপূর্ণ, অবমাননাকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে। সে ভিডিওতে স্পষ্ট বলে যে, পূর্বে সে একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে একটি সেলফি তুলেছিল এবং পরবর্তীতে উক্ত ব্যক্তি মারা গেছে। একইভাবে সে আরও বলে যে, বাড়ি ফেরার পথে একদিন একটি কুকুরের সঙ্গে সেলফি তুলে, পরে কুকুরটিও মারা যায়। অতঃপর ১নং বিবাদী ব্যঙ্গাত্মক ও কটাক্ষপূর্ণ ভঙ্গিতে বলে যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার একটি সেলফি তোলার খুবই ইচ্ছা আছে। ১নং বিবাদীর উক্ত বক্তব্যের পূর্বাপর প্রেক্ষাপট, ব্যবহৃত ভাষা ও উপস্থাপনার ধরন পর্যালোচনায় স্পষ্ট প্রতীয়মান হয় যে, ১নং বিবাদী পূর্ব পরিকল্পিতভাবে এলাকার শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করার মানসে মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যু বা অনুরূপ অকল্যাণ কামনার ইঙ্গিত প্রদান করে জনমনে বিদ্বেষ, ঘৃণা ও উত্তেজনা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে।

১নং বিবাদীসহ ২, ৩, ৪, ৫ ও ৬নং বিবাদীগণ এবং অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জন ব্যক্তি ‘বিএনপি বেজন্ম নাটকির পোলা, হালা বলদ’ এমন পোস্ট দিয়ে নিষিদ্ধ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের পূর্বপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক পোস্ট, মন্তব্য, ভিডিও ও প্রচারণামূলক কনটেন্ট প্রচার করে এবং নেতাকর্মীদের প্ররোচনা দিতে থাকে। তাহাদের উক্ত কার্যকলাপের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং তাহার দল বিএনপি ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নিয়মিত বিদ্বেষ ছড়ানো, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায়, বিবাদীগণের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে দাবী করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]