সিরাজগঞ্জে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮৯ হাজার টাকা অর্থদণ্ড করেছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে মহাসড়কের কড্ডার মোড়ে ৫টি গণপরিবহন এবং শহরের বাজার স্টেশনে তিনটি বাস কাউন্টারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন জানান, মহাসড়কের কড্ডার মোড়ে ৫টি গণপরিবহনে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ৫টি গণপরিবহনে ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং আদায়কৃত অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। এছাড়াও বাজার স্টেশনে তিনটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানকালে জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, র্যাব-১২ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর