সিরাজগঞ্জের কামারখন্দে ধান মাড়াই মেশিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আলী আশরাফ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধোপাকান্দি নিজ বাড়ীর আঙিনায় এ ঘটনা ঘটে। আশরাফ ধোপাকান্দি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, ধান মাড়াইয়ের জন্য মেশিনে বিদ্যুতের লাইন সংযুক্ত করছিলেন বৃদ্ধ আলী আশরাফ। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় খোকন মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু জিডি হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর