সিরাজগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মো: সাইফুল ইসলাম শাহিন দায়িত্ব গ্রহন করেছেন।
রবিবার জেলা পরিষদ মিলনায়তনে প্রশাসকের দায়িত্বগ্রহন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারিদের সাথে পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নবনিযুক্ত প্রশাসক মো: সাইফুল ইসলাম শাহিন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঐতিহ্যবাহি জেলা সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করবে জেলা পরিষদ। জেলা পরিষদ থেকে বাস্তবায়ন করা উন্নয়ন কাজের শতভাগ স্বচ্ছতাও নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারি ও বিএনপি নেতা-কর্মিরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর