রাজধানী ঢাকা ও আশপাশের জেলা এবং দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়, যা মুহূর্তেই জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের গভীরে।
ভূমিকম্পের কেন্দ্র ভুটান হলেও এর প্রভাবে দক্ষিণ এশিয়ার অন্তত পাঁচটি দেশ- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও চীন-কমবেশি কেঁপে ওঠে।
ভূমিকম্পের সময় রাজধানী ঢাকায় বহুতল ভবনগুলোতে ঝাঁকুনি অনুভূত হয়। এতে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
তবে এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর