• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৭:১৬ বিকাল

কালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইলের কালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ জুন) সকালে কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশন-এর গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অলোক কুমার পাল।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, এর সুফল ও স্থানীয় পর্যায়ে কার্যকারিতা নিয়ে বিস্তারিত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালত বিষয়ক টিভিসি প্রদর্শন, প্রশ্নোত্তর পর্ব, দলীয় আলোচনা এবং অংশগ্রহণকারীদের মতামত উপস্থাপন অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে সমন্বিত একটি কার্যকর আউটরিচ পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, “গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে স্বল্প ব্যয়ে ও দ্রæত সময়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহŸান জানান।”

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]