• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৬:৫০ বিকাল

যত দিন বেঁচে থাকব দিদির সঙ্গেই আছি: দেব

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব (দীপক অধিকারী) দল ভাঙনের জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তিনি তৃণমূলেই আছেন এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন।

মঙ্গলবার (৯ জুন) এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ভালোবাসা সারা জীবন থাকবে। যত দিন বেঁচে থাকব, তার সঙ্গেই আছি। তৃণমূলের সাংসদ হয়ে নির্বাচিত হয়েছি, মানুষের স্বপ্নপূরণ করাও আমার দায়িত্ব। তবে ‘নতুন তৃণমূলে’ যাচ্ছি না।”

সম্প্রতি লোকসভায় তৃণমূলের কিছু বিদ্রোহী সাংসদের বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক এবং পরে কেন্দ্রীয় সরকারকে সমর্থনের খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে কয়েকজন বিদ্রোহী সাংসদের পাশাপাশি দেবও উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। এছাড়া তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের দিল্লির বাসভবনে বিদ্রোহী সাংসদদের আরেকটি বৈঠকেও তার উপস্থিতির কথা বলা হয়েছে।

তবে এসব দাবির বিষয়ে দেব কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে দেবের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, তিনি দলত্যাগ বা বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আনুগত্য পুনর্ব্যক্ত করেছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]