• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
আল আমিন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৮:২০ রাত

সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাপের কামড়ে শিফা আক্তার (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিফা আক্তার ওই গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি কওমী মাদ্রাসার শিক্ষার্থী।

নিহতের জেঠাতো ভাই শাকিল জানান, সকাল ১১টার দিকে ফ্রিজের ওপর থেকে খেজুর আনতে গেলে শিফাকে একটি সাপ কামড় দেয়। প্রথমে তিনি মনে করেছিলেন তাকে ভ্যাঙ কামড় দিয়েছে এবং বিষয়টি মাকে জানান। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও মুখ দিয়ে লালা বের হওয়া শুরু হয়।

পরে পরিবারের লোকজন দ্রুত তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আ. বারেক বলেন, মৃত্যুর আগে শিফা জানিয়েছিল ফ্রিজের ওপর থেকে খেজুর আনতে গিয়ে তাকে সাপে কামড় দিয়েছে। পরে পরিবারের সদস্যরা ফ্রিজ সরিয়ে মাটির গর্তে একটি বিষধর সাপ লুকিয়ে থাকতে দেখেন। পরে গর্ত খুঁড়ে সাপটি মেরে ফেলা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]