• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৭:৫৯ বিকাল

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৯ জুন) রাতে মগড়া নদীর মোক্তারপাড়া সেতু সংলগ্ন স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলছে। আগুন দেওয়ার পর কয়েকজন যুবককে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। ভিডিওতে বিভিন্ন স্লোগানও শোনা যায়।

বুধবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভে পোড়ার চিহ্ন দেখতে পান। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনসমক্ষে আসে এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্তে সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ফাইম রহমান খান পাঠান। তিনি বলেন, “যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]