বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স-এর গৌরীপুর আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম। এ উপলক্ষে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিএনপির এই শীর্ষ নেতাকে বরণ করে নেন। এ সময় স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের বিকাশ এবং এলাকার সামগ্রিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহ্জাহান কবির হিরা, সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল, সহ-সভাপতি হুমায়ূন কবির, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যকরী কমিটির সদস্য কাজি আব্দুল্লাহ আল আমীন, সদস্য সুপক রঞ্জন উকিল, হলি সিয়াম শ্রাবণসহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ গৌরীপুর সফরে আসায় সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে স্বাগত জানান এবং তার রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার এ মতবিনিময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর