• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৫:৩৫ বিকাল

ভবিষ্যতে বিদেশ থেকে প্রযুক্তি আনতে হবে না, তোমরাই যথেষ্ট”: এমপি মনিরুল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা মনোভাব ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশের লক্ষ্যে আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing Programme” মেলা শুক্রবার সকালে নগরীর ইউসুফ হাই স্কুলে অনুষ্ঠিত হয়।

Educational Excellence Support Scheme (EESS)-ACDP এর উদ্যোগে আয়োজিত এ মেলা পরিদর্শন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পরিদর্শনকালে তিনি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের স্থাপিত স্টল ঘুরে দেখেন এবং তাদের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণামূলক কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং তাদের উৎসাহিত করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, “তোমাদের এই আয়োজন ও উদ্যোগ দেখে আমার মনে হচ্ছে, আমাদের দেশ বেঁচে থাকবে, সার্বভৌমত্ব অটুট থাকবে এবং স্বাধীন বাংলাদেশ আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে বিদেশ থেকে কোনো প্রযুক্তি হায়ার করতে হবে না, তোমরাই যথেষ্ট। তোমাদের মেধা ও উদ্ভাবনী শক্তিই দেশের ভবিষ্যৎ।” তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে দেশের উদ্ভাবনী প্রকল্পগুলো বাছাই করে জাতীয় পর্যায়ে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বীর, কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদ চৌধুরী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করে। মেলায় প্রদর্শিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]