• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:০৫ বিকাল

যশোর বোর্ডে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পাস, ১৬ প্রতিষ্ঠানের সব ফেল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করলেও ১৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

শতভাগ পাস করা তিনটি প্রতিষ্ঠান হলো ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৪৩ জন পরীক্ষার্থী), খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ (৬১ জন) এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ (২৩ জন)।

যেসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি, সেগুলো হলো কুষ্টিয়ার হাজী নুরুল ইসলাম কলেজ, মেহেরপুরের মোরেকা জাগরণ কলেজ, ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ, খুলনার মডেল মহিলা কলেজ, মাগুরার বুজরুক শ্রীকুন্দি কলেজ, যশোরের সবুজ পল্লী কলেজ, খুলনার ইনডিপেনডেন্ট আইডিয়াল কলেজ, সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজ, কুষ্টিয়ার জগন্নাথপুর আইডিয়াল কলেজ, মাগুরার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ, খুলনার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাটের কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল, নড়াইলের মাকরাইল করিম খালেক সোলায়মান ইনস্টিটিউট, খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ এবং সাতক্ষীরার এ কে ফজলুল হক এমসিএ কলেজ।

গত চার বছরের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ছিল সাতটি এবং শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০টি। ২০২৪ সালে শতভাগ অকৃতকার্য সাতটি ও শতভাগ পাস ১৩টি, ২০২৫ সালে শতভাগ অকৃতকার্য ২০টি ও শতভাগ পাস পাঁচটি এবং ২০২৬ সালে শতভাগ অকৃতকার্য ১৬টি ও শতভাগ পাস তিনটি প্রতিষ্ঠান রয়েছে।

এ বিষয়ে বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ২০২৫ সালে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং তাদের বক্তব্য শোনা হয়েছে। কারণগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবারও অকৃতকার্য প্রতিষ্ঠানের প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের অধিভুক্তি নবায়ন বন্ধ করে দেওয়া হতে পারে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]