• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ১২:০৬ রাত

মাদরাসা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলো এমপিওভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি এমপিওভুক্ত মাদরাসা সরকারিকরণের বিষয়ে পরিকল্পনার কথাও জানিয়েছেন।

রোববার (১৪ জুন) সংসদে ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এমপিওভুক্ত ও সরকারি মাদরাসাগুলোর কারিকুলাম, শিক্ষার গুণগতমান ও শিক্ষা কার্যক্রমের সার্বিক চিত্র বিশ্লেষণ করা হবে এবং মাদরাসা সরকারিকরণের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। সরকার এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসে শতভাগ বেতন এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষ্যে ভাতা দিয়ে থাকে। ২০২৬ খ্রিষ্টাব্দের এপ্রিলে ১ লাখ ৯১ হাজার ৪২৪ জন শিক্ষক-কর্মচারীকে বেতন-ভাতা দেয়া হয়েছে।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে মোট ৮ হাজার ৪৮৬টি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা রয়েছে। এসব মাদরাসাকে এমপিওভুক্ত করার লক্ষ্যে 'স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫' প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালার তৃতীয় অধ্যায়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তকরণের বিস্তারিত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৩২৭টি মাদরাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছে।

মন্ত্রী আরও জানান, নীতিমালার শর্ত ও মানদণ্ড যথাযথভাবে পূরণ করা সাপেক্ষে পর্যায়ক্রমে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, সরকার পরিচালন বাজেট ও বিভিন্ন প্রকল্পের আওতায় মাদরাসাগুলোর অবকাঠামো উন্নয়নে কাজ করছে। মাদরাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত একটি কমিটি মাদরাসার কারিকুলাম যুগোপযোগী করার জন্য কাজ শুরু করেছে। যার অংশ হিসেবে মাদরাসা শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষাদানের লক্ষ্যে মাদরাসাগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হচ্ছে। 

তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মাদরাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, বিদ্যমান এমপিওভুক্ত ও সরকারি মাদরাসাগুলোরা কারিকুলাম, শিক্ষার গুণগতমান ও শিক্ষা কার্যক্রমের সার্বিক চিত্র বিশ্লেষণ করা হবে এবং মাদরাসা সরকারিকরণের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]