• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৬:৩৪ বিকাল

কুমিল্লা বড় ভাইকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

কুমিল্লা বড় ভাইকে কুপিয়ে হত্যা হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া (৪২) কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক নিহতের স্ত্রী ফাতেমা আক্তার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মানিক মিয়া ও তার ছোট ভাই রাজিব মিয়ার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে রাজিব মিয়া ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং হাতে থাকা কোদাল দিয়ে তার গলার বাম পাশে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মানিক মিয়ার রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মানিক মিয়াকে দ্রুত উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে তিতাস থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ থানায় নিয়ে আসে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল হক জানান, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। অভিযুক্ত রাজিব মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েচে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]