• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৮:৫৪ সকাল

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে সদর থানা পুলিশ। একইসাথে বস্তা পরিবর্তনের সময় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার পৌর শহরের চাপাতলী জেলা পরিষদ মোড় এলাকার জেরিন রাইস প্রসেসিংয়ে (পুষ্টি চাল মিশ্রণ মিল) অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত চালের আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।

অভিযানকালে চালের মালিক হিসেবে শেরপুর সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে মো. বোরহান উদ্দিনকে (৪২) আটক করা হয়। তিনি ৫০ কেজির সরকারি চালের বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরার সময় হাতেনাতে ধরা পড়েন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ৫০ কেজির সরকারি চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা চলছিল। উদ্ধার হওয়া ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ উল্লেখ ছিল। অভিযোগ রয়েছে, তারা কম দামে পুরনো (২০১৯ থেকে ২০২৫ সালের) বস্তার চাল সংগ্রহ করে ২০২৬ সালের নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিল।

এই অভিযানের সময় শেরপুর পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। প্রশাসনকে জানানো হলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৩ টন ১০০ কেজি সরকারি খাদ্য কর্মসূচির চাল জব্দ করা হয়েছে এবং গোডাউনটি সিলগালা করা হয়েছে। সরকারি এই চাল সেখানে কেন এবং কীভাবে মজুদ করা হয়েছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।

তিনি আরও বলেন, আটক বোরহান উদ্দিনকে আজ শুক্রবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। জব্দ করা মালামাল সংক্রান্ত বিষয়ে মামলা দায়েরের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]