• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৮:৫৮ রাত

শেরপুরে বৃদ্ধার জমি থেকে লক্ষাধিক টাকার গাছ কেটে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুর উপজেলায় এক বৃদ্ধার নিজস্ব দখলীয় জমি থেকে লক্ষাধিক টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুধু গাছ কেটেই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা, বাধা দিতে গেলে ওই বৃদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আজ সকালে উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ জোসনা বেগম (৬৫) বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গুয়াগাছি গ্রামের মৃত জহুরুল ইসলামের স্ত্রী জোসনা বেগমের বাড়ির উত্তর পাশে নিজস্ব দখলীয় জমির আইল দিয়ে বিভিন্ন ধরণের গাছ রোপণ করা ছিল। শুক্রবার সকাল ৮টার দিকে তাঁর অজান্তেই একই এলাকার মৃত গোলাম রহমান খানের ছেলে আইয়ুব আলী খান (৬০) ও রইচ উদ্দিন খান (৮০) জোরপূর্বক ওই জমি থেকে একটি মেহগনি ও তিনটি লম্বু (আঞ্চলিক ভাষা) গাছ কেটে নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। ঘটনা টের পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে জোসনা বেগম গাছ কাটতে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা বৃদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে আইয়ুব আলী বলেন, "আমার জমি থেকে আমি গাছ কেটে বিক্রয় করেছি। তারা কেন অভিযোগ দিয়েছে তা আমার জানা নেই।"

এ বিষয়ে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, "অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]