• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ০৫:২২ বিকাল

শিক্ষার মূল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া - অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পিএসসি সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের মতো মানুষ হওয়া। যে শিক্ষা নৈতিকতা শেখাতে পারেনি, তা প্রকৃত শিক্ষা নয়। শনিবার (২০ জুন) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত অরিয়েন্টেশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে মূল প্রবন্ধ উপস্থাপনে তিনি এসব কথা বলেন।

ড. সায়মা ফেরদৌস বলেন, শুধু জিপিএ ৫ মানে সবকিছু নয়। অনেক জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীও জীবনে বেশি দূর এগোতে পারেনি, আবার অনেকে ভালো জিপিএ না পেয়েও মেধা ও মননে সফলতার স্বাক্ষর রেখেছেন। সুতরাং, শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। শিক্ষার উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া, সৎ মানুষ হওয়া এবং নীতি-নৈতিকতার সমন্বয়ে দেশকে সেবা করা।

তিনি আরও বলেন, একটি ভুল হলে যদি অনুশোচনা করতে পারো এবং সে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও, বিশ্বাস করো, তোমাদের কেউ দমাতে পারবে না। তোমরা শিক্ষা অর্জন করো, উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিদেশে যাও, কিন্তু তারপর দেশে ফিরে আসো। নিজেদের মেধা দেশে কাজে লাগাও এবং তোমাদের সৃজনশীলতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাও।

ড. সায়মা শিক্ষার্থীদের সামাজিক কাজে নিজেকে জড়িত করার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক কাজের মাধ্যমেই তোমরা সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করতে পারবে। মানবতার কাজে নিজেকে জড়িত করলে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করা যাবে। শিক্ষা মানে শুধু উপার্জন নয়, শিক্ষা মানে সমাজে ভালো কিছু ছড়িয়ে দেওয়া।

অধ্যাপক সায়মা ফেরদৌস শিক্ষার্থীদের বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং জীবনে উপার্জন শুরু করার পর থেকেই সঞ্চয় করতে শেখার পরামর্শ দেন। তিনি বলেন, এই সঞ্চয় বাবা-মায়ের জন্য, নিজের জন্য এবং পরিবারের জন্য।

অরিয়েন্টেশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বশির ভুঁইয়া। এ সময় অধ্যাপক ড. রেজা হাসান, অধ্যাপক শিপন আহমেদ, সহকারী অধ্যাপক মোঃ শাহ জাহান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]