কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বরগুনাসহ সারাদেশে পুলিশি সতর্কতা ও ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বরগুনায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন। গতকাল রাত থেকে বরগুনায় অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ, গোয়েন্দা নজরদারিসহ র্যাব সদস্যরাও টহলে রয়েছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চেক পোস্ট বসানো হয়েছে।
পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর