রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজ ছাত্রের পেট কাঁটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের মধ্যে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে গত সোমবার ৫ অক্টোবর বিকেল ৩ টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রোহান। নিহত চৌধুরী ফুয়াদ হাসান রোহান রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলেন।
রোহান রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মেহগনি বাগানের মধ্যর ডোবা থেকে রোহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয় নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছেন দ্রুত সময়ের মধ্যে এর কারণ উদঘাটন করতে পারবেন। ঘটনার পর রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর