• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ১২:৩৫ রাত

ঈশ্বরগঞ্জে আ.লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্য সৃষ্টি, মাদক ব্যবসা এবং অনলাইন জুয়া-ক্যাসিনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার দলীয় অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের, বাড়িঘরে হামলা এবং বিভিন্ন প্রতিষ্ঠান দখল ও লুটপাটের মাধ্যমে নির্যাতন চালিয়েছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রকাশ্যে চলাফেরা করলেও বিএনপি কোনো প্রতিশোধমূলক আচরণ করেনি। বক্তারা বলেন, আমাদের সহনশীলতাকে কেউ দুর্বলতা মনে করবেন না।

নিষিদ্ধ ফ্যাসিস্ট শক্তি যদি আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। তারা আরও দাবি করেন, ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে পলাতক ফ্যাসিস্টদের মদদে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু সদস্য বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। পরিকল্পিতভাবে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ সংঘটনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে গোপনে বিভিন্ন এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানো হচ্ছে। এসব কর্মকাণ্ড অব্যাহত থাকলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশীদ, শাহজাহান জয়পুরী, শরীফ জায়েদী, পৌর বিএনপির আহ্বায়ক সাঈদুল হক, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, সদস্য সচিব নূরে আলম জিকু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট এ.এস.এম. সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদল নেতা আল আমীন, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমেদ রিজনসহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]