নির্বাচন কমিশনের (ইসি) অফিস সহায়ক মো. মনছুর রহমানের নামে ৬০ লাখ টাকার এফডিআর এবং রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাটের তথ্য পেয়েছে সংস্থাটির তদন্ত কমিটি।
এনআইডি বা স্মার্টকার্ড প্রকল্পে অনৈতিক সহায়তার অভিযোগের তদন্তে এসব সম্পদের তথ্য সামনে আসে। ইসির তদন্তে এসব সম্পদ তাঁর আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, মনছুর রহমানের নামটি সামনে আসে সম্প্রতি নির্বাচন কমিশনের স্মার্টকার্ড এনআইডি বা আইডিইএ দ্বিতীয় প্রকল্পের এক তদন্তে। অনৈতিক সহায়তার কারণে এরপরই তাঁর নামে বিভাগীয় মামলা দায়ের করে ইসি।
জানা যায়, এসবিএসি ব্যাংক পিএলসি-তে ২০২৫ সালের ২৫ মার্চ তিনি ৬০ লাখ টাকার এফডিআর করেন। আর এই তথ্য আয়কর রিটার্নেও গোপন করেন। অন্যদিকে পাইকপাড়ার ফ্ল্যাট থাকার বিষয়টিও তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে প্রতীয়মান হয়। এরপর মনছুর রহমানকে কারণ দর্শানো হলে তিনি শুনানিতে আত্মপক্ষ সমর্থন করেন।
পরবর্তীতে বিষয়টি ইসি তদন্ত করার সিদ্ধান্ত নিলে গত ১৮ মার্চ মৃত্যুবরণ করেন মনছুর। এই অবস্থায় ২১ জুন মামলায় দায় থেকে অব্যাহতি দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন ইসির যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমান।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর