রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের মোড় পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা। তিনি ডিএনসিসি এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত রাখার দায়িত্বে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ঘুষ লেনদেনের বিষয়কে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তাঁদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাঁকে মারধর করেন। পরে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘অভিযানে ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে।’
সাজু/নিএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর