শিশুদের পুষ্টি জনিত ঘাটতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জের ১ লাখ ৮০ হাজার ৫৩৫ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ সভায় এ তথ্য জানায় সিভিল সার্জন।
আগামী ২৮ জুন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১৫৯১ টি কেন্দ্রে একযোগে চলবে এই ক্যাম্পেইন।
এসময় জেলা সিভিল সার্জন আইভী ফেরদৌসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন সহ সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর