• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৭:৩৩ বিকাল

গৌরীপুর পৌরসভার ১৭ কোটি ৮৬ লাখ টাকার বাজেট ঘোষণা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য কোনো নতুন কর আরোপ ছাড়াই ১৭ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৩৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন/২৬) দুপুর ১২টায় গৌরীপুর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা এ বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। এতে উদ্বৃত্ত (স্থিতি) থাকবে ৩ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৩৬৫ টাকা। বাজেট ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমিন পাপ্পা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা এবং সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাস। বাজেট ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, সাধারণ সম্পাদক এইচ. টি. তোফাজ্জল,গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক রইছ উদ্দিন,কামাল উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক পৌরবাসীর নাগরিক সেবার মানোন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,সীমিত সম্পদের মধ্যেও পৌরবাসীর প্রত্যাশা পূরণে জন কল্যাণ মূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]