• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৯:০১ রাত

ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জুড়ীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৌলভীবাজার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ীতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জুড়ী উপজেলা সভা কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি তদন্ত মোঃ আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ নোছায়ের আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার, জুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ বলেন, আগামী ২৮ জুন উপজেলার সকল ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম বাস্তবায়নে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]