• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৬:৫৭ বিকাল

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কনটেইনার ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতরে থাকা আটটি প্যাকেট থেকে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি স্কফের বোতলও জব্দ করা হয়েছে।

অভিযানের সময় লোকোমাস্টার শাহজাহান প্রথমে তল্লাশিতে সহযোগিতা না করে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং উত্তেজিত আচরণ করেন বলে দাবি করেছে র‌্যাব। পরে অতিরিক্ত সদস্য এনে পুনরায় তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযান শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর নতুন লোকোমাস্টার নিয়োগ দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আখাউড়া স্টেশনে পৌঁছানোর পর র‌্যাব সদস্যরা ইঞ্জিনে তল্লাশির বিষয়টি জানিয়ে অভিযান শুরু করেন। পরে সেখান থেকেই মাদক উদ্ধার করা হয়।

অভিযানের সময় আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আখাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুরুন্নবী উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]