• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০২:২৪ দুপুর

কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কালীগঞ্জে মাদক বহন এবং নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে থানা পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২৭ জুন) দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানে ১৫ পিস ইয়াবাসহ ওই গ্রামের মৃত টুমু ফকিরের ছেলে মো. হোসেন আলীকে (৪৮) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে পৃথক একটি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা এই আদালত পরিচালনা করেন। অভিযানে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বক্তারপুর ইউনিয়নের মাঝুখান এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. রাবিব (২৬), একই এলাকার মো. পনির রাজের ছেলে মো. শরীফ রাজ এবং কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. শিপন।

অভিযান ও জননিরাপত্তার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা এবং জনশান্তি বজায় রাখতে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। যারা নেশাগ্রস্ত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করবে বা শান্তি বিনষ্ট করবে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। একটি নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা গড়তে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আজ দুপুরে পৃথক এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার বক্তব্যে বলেন, “কালীগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের দমনে পুলিশের গোয়েন্দা নজরদারি ও ঝটিকা অভিযান জোরদার করা হয়েছে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, গ্রেপ্তারকৃত চারজনকেই আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]