২০২৫-২৬ অর্থবছরে উফশী রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদানের নিমিত্তে প্রণোদনা কর্মসূচির আওতায় হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি,উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান,হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম, উপজেলা জামায়াতে আমির মোয়াজ্জেম হোসেন মাস্টার,পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,উপসহকারী কৃষি কর্মকর্তা এবিএম লুৎফর রহমান (নয়ন) সহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ সালমান ওমর রুবেল এমপি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা এবং দেশের খাদ্যনিরাপত্তা আরও সুসংহত করা। তিনি কৃষকদের সঠিক নিয়মে বীজ ও সার ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। এ সহায়তার ফলে আমন ধানের আবাদ বৃদ্ধি পাবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর