• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৯:২০ রাত

চোখধাঁধানো রূপের গোপন রহস্য জানালেন শাকিরা

ছবি: সংগৃহীত

২০১০ বিশ্বকাপের জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’র মাধ্যমে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’-এ কণ্ঠ দিয়ে আবারও আলোচনায় তিনি। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

তবে শুধু গান কিংবা নাচ নয়, শাকিরার উজ্জ্বল ত্বক ও ফিটনেসও দীর্ঘদিন ধরে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন মঞ্চে ওঠার আগে কীভাবে নিজের ত্বক ও শরীরের যত্ন নেন।

শাকিরার মতে, স্টেজে ওঠার আগে ত্বকের প্রস্তুতির প্রথম ধাপ হলো রেড লাইট থেরাপি। তিনি মুখের প্রদাহ কমাতে এবং ত্বককে সতেজ রাখতে একটি বিশেষ ডিভাইস ব্যবহার করেন। এরপর তিনি ‘গুয়া শা’ ম্যাসাজের মাধ্যমে লিম্ফ্যাটিক ড্রেনেজ করেন, যা মুখের ফোলাভাব কমাতে এবং ত্বককে আরও টানটান ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে।

ত্বকের প্রাথমিক পরিচর্যা শেষে শুরু হয় মেকআপ। স্বাভাবিক ও মসৃণ লুকের জন্য ফাউন্ডেশন, চোখকে আকর্ষণীয় করে তুলতে আইশ্যাডো এবং বোল্ড উপস্থিতির জন্য লিপস্টিক ব্যবহার করেন তিনি। সবশেষে সেটিং স্প্রে ও নিজের পছন্দের পারফিউম ব্যবহার করে প্রস্তুতি সম্পন্ন করেন।

শুধু ত্বকের যত্ন নয়, দীর্ঘ সময় মঞ্চে পারফর্ম করার জন্য নিয়মিত ফিটনেস চর্চাও করেন শাকিরা। তার ব্যায়ামের তালিকায় রয়েছে ডেডলিফট, হিপ থ্রাস্টস এবং হাতের বিভিন্ন শক্তিবর্ধক ব্যায়াম। এসব ব্যায়াম শরীরের শক্তি, ভারসাম্য ও সহনশীলতা বাড়াতে সহায়তা করে।

এছাড়া ব্যস্ত সময়সূচির মধ্যেও তিনি স্বল্প সময়ের জন্য ম্যাসাজ করেন, যা শরীরের ক্লান্তি দূর করতে এবং দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে।

মঞ্চে ওঠার আগে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে প্রায় ১০ মিনিট ভোকাল ওয়ার্ম-আপ করেন শাকিরা। এরপর আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দর্শকদের সামনে হাজির হন।

শাকিরার ভাষ্য অনুযায়ী, সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখার মূল চাবিকাঠি হলো নিয়মিত যত্ন, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং নিজের শরীর ও ত্বকের প্রয়োজন অনুযায়ী সঠিক রুটিন অনুসরণ করা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]