• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ১০:২২ রাত

‘রোনালদোর খেলা পর্তুগালের ক্ষতি করছে’

ফাইল ফটো

বিশ্বকাপের চলতি আসরে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছে না পর্তুগাল। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলেও কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করতে হয়েছে তাদের।

একই সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ছয় গোল করে গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি। অন্যদিকে, পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন মাত্র দুটি গোল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও তিনি নিজের সেরা খেলাটি উপহার দিতে পারেননি।

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার পর রোনালদো সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “আমি ফুরিয়ে যাইনি, আমি ফিরে এসেছি।” তবে তার সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট নন ভক্ত-সমর্থকরা।

এবার রোনালদোর সমালোচনায় মুখ খুলেছেন তার সাবেক সতীর্থ এবং ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী উরুগুইয়ান তারকা দিয়েগো ফোরলান। ইএসপিএনের এক অনুষ্ঠানে তিনি বলেন, রোনালদোর বর্তমান খেলার ধরন পর্তুগালের জন্য উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে।

ফোরলানের মতে, রোনালদো এখন পুরোপুরি সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলছেন এবং অধিকাংশ সময় প্রতিপক্ষের বক্সের কাছাকাছি অবস্থান করছেন। তিনি বলের খোঁজে নিচে নামছেন না কিংবা পাশের জায়গাগুলো ব্যবহার করছেন না। ফলে দলের আক্রমণভাগ সীমাবদ্ধ হয়ে পড়ছে।

তিনি বলেন, রোনালদো এক জায়গায় অবস্থান করায় প্রতিপক্ষের সেন্টার-ব্যাকরাও সহজেই তাকে ঘিরে রাখতে পারছে। এতে দলের অন্য খেলোয়াড়দের জন্যও পর্যাপ্ত জায়গা তৈরি হচ্ছে না।

ফোরলান মনে করেন, রোনালদো যদি উইং বা মাঝমাঠের দিকে কিছুটা সরে এসে খেলেন, তাহলে সতীর্থরা আক্রমণে আরও বেশি জায়গা পাবে এবং দল হিসেবে পর্তুগাল উপকৃত হবে। একই সঙ্গে তিনি নিজেও খেলায় আরও বেশি সম্পৃক্ত থাকতে পারবেন।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে পর্তুগাল এখন নকআউট পর্বে খেলবে। গুরুত্বপূর্ণ এই পর্যায়ে রোনালদো নিজের খেলার ধরনে পরিবর্তন আনতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]